শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন।

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান

জাহাঙ্গীর আলম রাজু স্টাফ রিপোর্টার:

২৬শে মার্চ—বাংলাদেশের স্বাধীনতার অমর ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনে মহান মুক্তিযুদ্ধের সূচনা করে বাঙালি জাতি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল-সবুজ পতাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের এই ঋণ কখনো শোধ হবার নয়।” তিনি আরও বলেন, “স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড নয়—স্বাধীনতা মানে অধিকার, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ। একজন সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা আমাদের দায়িত্ব, যা স্বাধীনতার প্রকৃত চেতনাকে ধারণ করে।” এ সময় তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই মহান দিনে আমাদের অঙ্গীকার হোক—দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।” শেষে তিনি দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা