মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

ময়মনসিংহ এর,ভালুকায়, মা সহ দুই শিশু কে গলা কেটে হত্যা

আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হৃদয়বিদারক জঘন্যতম হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে।মা সহ দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়। ময়মনসিংহের ভালুকা পৌরসভা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন—রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।

আজ ১৪ জুলাই সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসপন ভালুকা মডেল থানার পুলিশ। তারা ঘরের ভেতর থেকে ৩জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন
হত্যাকাণ্ডের নৃশংসতা এলাকাবাসীর মধ্যে চরম চাঞ্চল্যকর পরিবেশ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটাv অবস্থায় ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।

তিনি আরও বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ঘটনার পর পুরো এলাকা শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। প্রতিবেশীরা জানান, ময়না বেগম শান্ত স্বভাবের গৃহিণী ছিলেন এবং তার সন্তানদের নিয়ে সাধারণ জীবনযাপন করতেন। হঠাৎ এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে যাবে, যা এলাকাবাসী কল্পনাও করতে পারেননি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা