শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

মনপুরায় শিশু বলাৎকারের অভিযোগে আটক করেছে একজনকে।

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।

ভোলার মনপুরায় শিশু বলাৎকারের অভিযোগে জালের গোডাউনের কর্মচারীকে আটক করেছে মনপুরা থানা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট বাজারের জালের গোডাউন থেকে ওই কর্মচারীকে আটক করেছে।

জানা যায় গত ২৮ জুন ব্যবসায়ী মোঃ হাসানের গোডাউনে একই এলাকার ছয় বছরের শিশু বলাৎকারের অভিযোগ উঠে তার কর্মচারী ইলিয়াসের বিরুদ্ধে পরে স্থানীয় ব্যক্তিরা বিশ-হাজার টাকা জরিমানা করে মিমাংসা করে দেয় । পরে উক্ত ঘটনা সোসাল মিডিয়ায় ভাইরাল এবং এলাকায় জানাজানি হলে আরো দেড় লক্ষ্য টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

তবে এই বক্তব্য অস্বীকার করে হাসান মাস্টার জানান ,আমি কাউকে কোনো টাকা পয়সা দেইনি,কেউ আমাকে টাকার জন্যে চাপ প্রয়োগ করেনি ।

আটকৃত হলেন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইলিয়াস(৩০)। তিনি হাসান মাস্টারের জালের গোডাউনের কর্মচারী।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, শিশু বলাৎকারের অভিযোগে আটককৃত ইলিয়াস মনপুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা