মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মনপুরায় রাতের আঁধারে গৃহবধূকে সংঘবদ্ধ নির্যাতন, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা:প্রধান আসামি গ্রেফতার

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলায় গভীর রাতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় মেয়েকে রক্ষা করতে গিয়ে তার বাবার ওপর নৃশংস হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে জানা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকায় গত ১০ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিরাজ (২৫), পিতা মো. কামাল, তার সহযোগী অজ্ঞাত আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে পড়ে।
অভিযোগ অনুযায়ী, রাতের নির্জনতায় তারা বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহবধূকে জিম্মি করে এবং পালাক্রমে নির্যাতন চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যায় তারা, যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আতঙ্কগ্রস্ত অবস্থায় ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পরিবারটি নিজেদের নিরাপত্তা জোরদার করে।

এদিকে, ঘটনার দুই দিন পর ১২ এপ্রিল রাতে প্রধান অভিযুক্ত মিরাজ আবার এলাকায় এলে তাকে আটক করার চেষ্টা করেন ভুক্তভোগীর বাবা। অভিযোগ রয়েছে, এ সময় মিরাজ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী মনপুরা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা