রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

মনপুরায় আব্দুল মান্নান হাওলাদারের জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ১১টায় মনপুরা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। প্রিয় এই নেতাকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে পুরো এলাকায়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আব্দুল মান্নান হাওলাদার মনপুরা উপজেলার রাজনীতিতে এক সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২নং হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা