শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার

মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে, গ্রামগঞ্জে ও হাটবাজারে মদ, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও জুয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। যাহা ইতিহাস বিরল এবং কল্পনার বাইরে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী মহলের আশ্রয়ে এসব দুষ্কৃতিকারীরা সহজেই আইনের ফাঁক গলে পার পেয়ে যেত। বর্তমানে সরকার পরিবর্তনের পরও বিভিন্ন এলাকায় এসব অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি। এক শ্রেণীর লোক ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন হাটবাজারে এবং গ্রামগঞ্জে মাদক ব্যবসা শুরু করছে যা কল্পনার বাইরে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, এই মাদক প্রায় সব যায়গায় কিনতে পাওয়া যায়। বিশেষ করে লালমোহন উপজেলার কালমা ও ধলীগৌরনগর ইউনিয়নে মদ, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের সরবরাহ ও ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর ফলে যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, বাড়ছে অপরাধ ও আইনশৃঙ্খলার অবনতি। এ বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন যদি কঠোর নজরদারি বৃদ্ধি করে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনে, তাহলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সচেতন মহলের মত। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা