শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

ভোলা লালমোহনের অবহেলিত ‘বাদশা মিয়া সড়ক’, দুই যুগেও নেই উন্নয়নের ছোঁয়া

মোঃ নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাদশা মিয়া সড়ক দীর্ঘ প্রায় দুই যুগ ধরেও উন্নয়নের ছোঁয়া পায়নি। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের জানান, এক সময় এই সড়ক দিয়ে ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করত। মেঘনা নদীর তীরবর্তী বাত্তিরখাল স্লুইস, মাছঘাট এবং জেলে পল্লীর মানুষের যাতায়াতে সবসময় মুখর থাকত সড়কটি।
এছাড়াও নদীর পাড়ের বাসিন্দাদের ছেলে-মেয়েরা এই সড়ক ব্যবহার করে পূর্ব ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। অন্যদিকে সড়কটির দুই প্রান্তে অবস্থিত দুটি মসজিদে প্রতিবছর ঈদের জামাতে অংশ নিতে এলাকাবাসীর প্রধান পথ হিসেবেও ব্যবহৃত হয় এই সড়ক। ফলে সার্বিক দিক বিবেচনায় এলাকাবাসীর কাছে সড়কটির গুরুত্ব অত্যন্ত বেশি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনের দপ্তরে কোনো জনপ্রতিনিধির যথাযথ যোগাযোগ ও তদ্বির না থাকায় দীর্ঘ দুই যুগ ধরেও সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা