বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

ভোলা তজুমদ্দিনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

মোঃ জিয়াউদ্দিন

ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল বলেন, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ভোলার গর্ব, ভোলার সন্তান এবং জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে একজন সৎ, নীতিবান ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা