রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ৯০ বোতল স্কফ সিরাপ ও ০১টি মোটরসাইকেল উদ্ধারসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার।

মোঃ বকুল মিয়া

ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৯০(নব্বই) বোতল স্কফ সিরাপ ও ০১টি মোটরসাইকেল উদ্ধারসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।
আজ সকাল ১১:৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ব্রাহ্মণবাড়িয়া হইতে বিজয়নগর গামী রোড এর উপর হইতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হইতে ৯০(নব্বই) বোতল স্কফ সিরাপ ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব পলতাকান্দা চন্ডিবের মোঃ বাদল মিয়ার ছেলে মোঃ আল আমিন(৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব পঞ্চবটির মৃত আবু তাহের এর ছেলে মোঃ রবিন(২৫)।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা