রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে ৭০ বছরের বৃদ্ধা আশঙ্কাজনক: বিচার দাবি স্বজনদের‘

সংবাদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড়স্থ চুন্টা ফার্মেসি থেকে ক্রয় করা মেয়াদোত্তীর্ণ ‘প্রিনোভ্যাক্স ২৩’ ইনজেকশন পুশ করার পর জুলেখা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জুলেখা খাতুনের গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার মুগরা গ্রামে।

ঘটনার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড়স্থ স্ট্যান্ডার্ড হসপিটালের ফার্মেসিতে কর্মরত তুষার আহমেদ নামে এক কিশোর, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মাজহারুল ইসলাম সোহেলের প্রেসক্রিপশন অনুযায়ী স্ট্যান্ডার্ড হসপিটাল সংলগ্ন চুন্টা ফার্মেসি থেকে ‘প্রিনোভ্যাক্স ২৩’ ইনজেকশনটি ক্রয় করে আনেন। এরপর স্ট্যান্ডার্ড হসপিটালে কর্মরত নার্স লিপিয়া আক্তার ইনজেকশনটি রোগীর শরীরে পুশ করেন।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, ইনজেকশনের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ ২০২৫ সালের মে মাস লেখা থাকলেও, ফার্মেসি কর্তৃপক্ষ মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বিক্রি করেছে। ইনজেকশনটি পুশ করার সাথে সাথেই বৃদ্ধা জুলেখা খাতুন চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে পড়েন।

রোগীর ছেলে ও মেয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, স্ট্যান্ডার্ড হসপিটালের নার্স লিপি আক্তার তাদের মায়ের শরীরে এই মেয়াদোত্তীর্ণ ইনজেকশনটি পুশ করেছেন। তারা এই অপচিকিৎসার বিচার দাবি করেছেন এবং বিচার না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এই ঘটনায় একদিকে যেমন ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অনৈতিকতা স্পষ্ট হয়েছে, তেমনই হাসপাতালের নার্স কর্তৃক মেয়াদ যাচাই না করে ইনজেকশন পুশ করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা