রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

মোঃ বকুল মিয়া

ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ওরফে মেহেদী (২৫) ও মো. সোহান (২৫), উজানচর রিফুজী পাড়ার আদিল (১৯), জগন্নাথপুর উত্তর পাড়া মো. রাসেল (৩৭) এবং মুরাদনগর উপজেলার রাজনগর উত্তর পাড়ার ফারুক মুন্সী (৩৪)।পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় মনোয়ারা বেগম প্রকাশ মনুর বাড়িতে এক দল ডাকাত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও বন্দুকের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও টর্চলাইটসহ প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় মনোয়ারা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।ওই মামলার সূত্র ধরে রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি লোহার কিরিচ, একটি স্টিলের চাপাতি, একটি লোহার চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ।বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান বলেন, ‘ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ লুট হওয়া কিছু আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা