বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

বেলকুচিতে বাস চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক দম্পতিসহ ৩ জন

মোঃ সুমন সরকার ,স্টাফ রিপোর্টার :

আজ ভোর সকালে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গেছে সিরাজগঞ্জের বেলকুচিতে। ঢাকামুখী দ্রুতগামী এক বাসে চাপা পড়েছে একটি অটোভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক দম্পতিসহ ৩ জন। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ওই দম্পতির মেয়েকে।  শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই দম্পতির মেয়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা