সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

মাহমুদ হাসান লিটন:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় শনিবার লালমোহনে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
৬ ডিসেন্বর শনিবার বাদ যোহর লালমোহন পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় হাজী নুরুল ইসলাম চৌধুরী কওমী মাদ্রাসায় পৌরসভা যুবদলের উদ্যোগে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মুসল্লিরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

পৌর যুবদলের সভাপতি জাকির ইমরানের সভাপতিত্বে দোয়া ও মোনাজাতে অংশ নেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল,সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝানাটু, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা যুব দলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, সাধারন সম্পাদক কাজী হাসান, পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক ফজলে রাব্বী নাফিজ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক শাহিন হাওলাদার, সদস্য সাচিব ফরহাদ রেজাসহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী অংশ গ্রহন করে ।

দোয়া- মোনাজাত শেষে কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকার মুসুল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা