সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

বৃষ্টির সাথে বজ্রপাত, মান্দায় যুবকের মর্মান্তিক মৃত্যু

এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে পিন্টুর রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পিন্টুর রহমান বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, হঠাৎ বজ্রপাতে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা