শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) ঝিনাইদহের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রে,প্তার, লাকসামে রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত বাসভবন উদ্বোধন করলেন মন্ত্রীদয়। ফরিদগঞ্জের নতুন এসি ল্যান্ড মোঃ হাফিজুর রহমানের যোগদান সাতক্ষীরায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁ,জাসহ মা,দক ব্যবসায়ী গ্রে,প্তার শীতার্ত মানুষের পাশে মানবিকতার উষ্ণ পরশ, সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করল রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইডের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনাকারীদের প্রতি বিশেষ অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক পেজ, প্রোফাইল ও গ্রুপের বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন। তিনি বলেন, হিউম্যান এইডের নামে শতাধিক ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালিত হচ্ছে বলে বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা এসব পেজ ও গ্রুপ পরিচালনা করছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ—অনুগ্রহ করে এসব প্ল্যাটফর্মে কোনো ধরনের রাজনৈতিক কিংবা ধর্মীয় পোস্ট, প্রচারণা বা বিতর্কিত বক্তব্য প্রকাশ করবেন না। সেহলী পারভীন আরও বলেন, মানবাধিকার একটি সর্বজনীন ও মানবিক বিষয়। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা ধর্মীয় বিভাজনকে যুক্ত করা উচিত নয়। মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের মর্যাদা রক্ষা এবং অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই হিউম্যান এইডের মূল লক্ষ্য ও আদর্শ। তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করা উচিত নয়, যা সংগঠনের ভাবমূর্তি, উদ্দেশ্য ও মানবিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং মানবাধিকারবিষয়ক কার্যক্রমকে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের ঊর্ধ্বে রাখার অনুরোধ জানাচ্ছি। সেহলী পারভীন প্রতিষ্ঠাতা মহাসচিব হিউম্যান এইড ইন্টারন্যাশনাল


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা