শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতি স্মরণে দক্ষিণ জেলা খালেদা জিয়া স্মৃতি সংসদের দোয়া মাহফিল

সৈয়দ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর ঐতিহাসিক ও স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে গভীর শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ব্যাংকার মোহাম্মদ মেহেরাব হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীনের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আবুল বশর সিআইপি, যুগ্ম আহ্বায়ক ব্যাংকার শ্যামল কান্তি বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক প্রদীপ ধর এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাছান চৌধুরী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর বাবুল, মোঃ সোলায়মান, ব্যাংকার আবুল হাশেম মিন্টু, জাহেদুল ইসলাম, টিটু বড়ুয়া, ব্যাংকার ফরহাদ হোসেন ও রুহুল আমিন।
​শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরবময় কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশের প্রকৃত স্থপতি এবং এদেশের জাতীয় ইতিহাসের এক ক্ষণজন্মা মহাপুরুষ। বক্তারা মহান আল্লাহর দরবারে এই মহান নেতার শহীদী মর্যাদা দান ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করেন।
​অনুষ্ঠানের শেষভাগে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সেলিম উল্লাহ। মোনাজাতে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা