সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

বিনা পাশে সুন্দরবনে প্রবেশ করায় ৩ জেলে আটক

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ কেজি কাঁকড়া, একটি ডিঙ্গি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে আদালতে নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার সময় আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার নাপতি খালী গ্রামের রবিউল (৪২), আবুল বাশার (৩৫) ও সাপখালী গ্রামের মো. ঈসা (৪২)।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় নিয়মিত টহলকালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতি পত্র (পাস) দেখতে চাইলে তারা দেখাতে পারে না। ফলে তাদের আটক করি। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করে কয়রা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। জব্দ কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা