শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ হুমায়ূন কবির কে ঘোড়ার গাড়ী দিয়ে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

স্টাফ রির্পোটার হেবজুল বাহার
১০/৯/২০২৫ ইং

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ঐতিহ্যবাহী বিটঘর রাধানাথ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক

জনাব মোঃ হুমায়ুন কবীর মাষ্টার কে রাজকীয় ভাবে ঘোড়ার গাড়ী  দিয়ে  অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজকীয় ভাবে অনুষ্ঠিত। স্কুলের ছাত্র -ছাত্রী প্রাক্তন ছাত্র-ছাত্রী এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গবর্গ এক জন সত ও মানবিক শিক্ষক কে ঘোড়ার গাড়ী দিয়ে পাছনে পাছনে গিয়ে বাড়িতে পৌছেদেন।

তিনি ৩৭ বছরের শিক্ষার আলো বিলিয়ে বর্তমানে  শুধু একজন শিক্ষক নন, বরং শিক্ষার্থীদের কাছে একজন অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিটঘর গ্রামে ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর জন্ম নেন মো: হুমায়ূন কবির। শৈশব থেকে পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ তাঁকে নিয়ে যায় শিক্ষার উচ্চতর পথে,  সেই শিক্ষার আলো তিনি বিলিয়েছেন অসংখ্য শিক্ষার্থীর মাঝে। দীর্ঘ সাড়ে তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি হয়ে উঠেছেন এক প্রেরণার নাম।

সাদামাটা জীবনযাপন ও সরলতা তাঁকে আলাদা মাত্রা দিয়েছে। সাধারণ পোশাক-পরিচ্ছদ, নিয়মিত জীবনধারা এবং নিঃস্বার্থ মনোভাবের কারণে তিনি শুধু সহকর্মীদের কাছেই নয়, শিক্ষার্থীদের কাছেও বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত। ব্যক্তিগত জীবনে তিনি অহংকার থেকে দূরে থেকে সবসময় মিশেছেন সাধারণ মানুষের সঙ্গে। বিদ্যালয়ে কিংবা গ্রামের পথে— সবখানেই তিনি ছিলেন সহজ-সরল ও আন্তরিক।

বিদায়ী অনুষ্ঠানে  বিটঘর রাধানাথ উচ্চবিদ্যালের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে,

প্রধান অতিথি ছিলেন বিটঘর রাধানাথ উচ্চবিদ্যালয় সভাপতি নবীনগর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল করিম।

বক্তব্য রাখেন,

বিটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর,

প্রাক্তন ছাত্র অসি সাজেদুর ইসলাম পলাশ,

অবঃ প্রাপ্ত শিক্ষক হযরত মাওলানা আলহাজ্ব  মোঃ ইলিয়াস মিয়া,

আঃ হাই মাষ্টার,ধিরেন্দ্র চৌধুরী মাষ্টার, মনিন্ড্র চন্দ্র মজুমদার,

শেখ আরিফ, মোঃ রিপন চৌধুরী, তফিকুল হক বাবু, ডাঃ রাসেল সাজেদুল ইসলাম মেম্বার সহ এলাকার সকল স্তরের জনগন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা