রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা

বিএমএসএফ-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, স্বার্থক হোক। সংগঠনের সকল সাংবাদিক নেতা-কর্মী এবং গণমাধ্যমকর্মীরা হোক আরও সাহসী, আরও সংগ্রামী।

সাংবাদিকতা শুধুই একটি পেশা নয়—এটি সত্য, ন্যায় ও সমাজের প্রতি দায়বদ্ধতার এক মহৎ অঙ্গীকার। সেই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে, কলমের শাণিত শক্তিতে বাস্তব রূপ দিয়ে চলেছে একটি দৃঢ় সংগঠন—বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বিএমএসএফ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি হলো নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত এবং উপেক্ষিত মফস্বল সাংবাদিকদের সম্মান, সাহস এবং অস্তিত্বের প্রতীক। দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করা হাজারো সংবাদকর্মীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনটি যে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে ইতিহাসে গৌরবের সোনালি অধ্যায় হয়ে থাকবে।

আগামী ১৫ জুলাই ২০২৫, বিএমএসএফ উদযাপন করতে যাচ্ছে তার গৌরবময় ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তে, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা-র পক্ষ থেকে সংগঠনের সকল সম্মানিত সদস্য, উপদেষ্টা, নেতৃত্ব ও শুভানুধ্যায়ীসহ দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রত্যেক সংগ্রামী সাংবাদিককে জানাই গভীর শ্রদ্ধা, অন্তর থেকে উৎসারিত অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা।

“নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পক্ষের শক্তি — বিএমএসএফ” এই সংগ্রামী সংগঠনের পথচলা হোক আরও দৃঢ়, আরও সাফল্যমণ্ডিত।
সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা যেন আরও বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, গণমাধ্যম হোক স্বাধীন, দায়িত্বশীল এবং জনগণের নির্ভরযোগ্য মুখপাত্র—এই হোক আমাদের সম্মিলিত প্রত্যাশা।

শুভেচ্ছান্তে,
মোঃ মাহিদুল হাসান সরকার
সম্পাদকমণ্ডলীর সভাপতি
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা