শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা সাইফুল ইসলামের মানবিক উদ্যোগে কাফরুলে ৬ শতাধিক মানুষের মুখে হাসি

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার:

রাজধানীর কাফরুল এলাকায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৬ শতাধিক অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নেন কাফরুল থানাধীন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের সহধর্মিনী সুলতানা রাজিয়া শিউলি। প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া শিউলি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আয়োজককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজক হাজী মো: সাইফুল ইসলাম বলেন, “৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পাশে আছি এবং থাকবো। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে আগেই তাদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন।” এ সময় মিরপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ হাসান, কাফরুল থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ হামদান বিন আব্দুল আজিজ ও কাফরুল থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃ ফায়েজুল ইসলাম ওয়ালিদসহ ৪ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা