মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি’র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন নাদিয়া পাঠান পাপন নলডাঙ্গায় বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন: কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩ মাগুরা-ঝিনাইদহ সংরক্ষিত আসনে এমপি হিসেবে নেওয়াজ হালিমা আরলীর অভিষেক: এলাকায় আনন্দের জোয়ার ঝিনাইদহ/মাগুরা | মাঝনদীতে অসাধ্য সাধন: নিজের জীবন বাজি রেখে বৃদ্ধাকে বাঁচালেন এক যাত্রী! ​ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন সততা, মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত সম্পাদক খান সেলিম রহমান মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ আমিনুল গ্রেফতার র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২

বিএনপি’র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন নাদিয়া পাঠান পাপন

তাসলিমা শারমিন স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন নাদিয়া পাঠান পাপন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কৃতি সন্তান হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত। দলের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাদিয়া পাঠান পাপন বলেন, “দলের প্রতি আস্থা রেখে আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ায় আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি বড় একটি অঙ্গীকার। আমি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো এবং নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।” তিনি আরও বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারবো—এই বিশ্বাস রাখি।” স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন মহল মনে করছেন, নাদিয়া পাঠান পাপনের এ অর্জন শুধু ব্যক্তিগত নয়; এটি পুরো এলাকার গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং নারী নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা