শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, উস্কানি মূলক পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন, চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। লালমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূ মারজিয়ার ওপর নির্যাতনের অভিযোগ কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন ঝিনাইদহ ১১ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন, নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

বাঞ্ছারামপুরে আ.লীগ নেতা মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম গ্রেফতার

মোঃ রাশেদ আল শাহরিয়া
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামে সাবেক ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা আবু মুসা সরকার হত্যা মামলার প্রধান অভিযুক্ত সায়েম ওরফে সাইম মিয়া (৩৫)–কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার মিরপুর মডেল থানাধীন আহমদ নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বাঞ্ছারামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে সায়েমকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে একই ইউপির মঙ্গল মিয়া ও সুফিয়া বেগমের ছেলে এবং আশ্রাফবাদ গ্রামের বাসিন্দা।

গত ৩০ নভেম্বর ছলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাবেক ইউপি মেম্বার আবু মুসা সরকারকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সায়েমকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাঞ্ছারামপুর থানার ওসি জামিল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সায়েম ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং তার তথ্য অনুযায়ী বাড়ির উত্তর পাশে মসজিদের ময়লার ট্যাংকি থেকে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের পর তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা