মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

স্টাফ রিপোর্টার, আসাদুজ্জামান আসাদ:

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের (বি.সি.পি.সি.) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগত-এর মফস্বল সম্পাদক সাংবাদিক এস. কে. ইয়াছিন।

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন। তাঁর মনোনয়নের সংবাদে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এস. কে. ইয়াছিন একজন সৎ, কর্মঠ ও জনমুখী সাংবাদিক হিসেবে সবার আস্থা অর্জন করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও সাংগঠনিক প্রজ্ঞা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সমৃদ্ধ করবে।

নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে. ইয়াছিন তাঁর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্ব একটি সম্মান যেমন, তেমনি একটি বড় দায়বদ্ধতাও। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

সাংবাদিক সমাজ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে সত্য, ন্যায়, মানবিক মূল্যবোধ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে তিনি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অভিনন্দন ও শুভকামনা, সাংবাদিক এস. কে. ইয়াছিন। আপনার নতুন দায়িত্ব সফল, সার্থক ও গৌরবময় হোক। সততা, সাহস এবং পেশাদারিত্বের আলোয় আপনার নেতৃত্বে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব আরও সমৃদ্ধ হোক—এই কামনাই সকলের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা