শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
লালমোহনে ছাত্ররাজনীতিতে শক্ত অবস্থান গড়ছেন তানজিদ রায়হান গোমস্তাপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত টঙ্গীতে ৩৪ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক। চুয়াডাঙ্গায় দামুড়হুদায় মৌমাছির কামড়ে পথচারীর মৃত্যু আটঘরিয়ায় এমআরএমএফআই’র শিক্ষাবৃত্তি পেল জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার শোক সংবাদ: রানীনগরের কৃতি সন্তান সাবেক জেলা ও দায়রা জজ আফতাব উদ্দিন আর নেই সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম গুরুতর অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম সিদ্দিকী খলিলের প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম গুরুতর অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
খান সেলিম, সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, সম্পাদক দৈনিক মাতৃজগত এবং দৈনিক মুক্তি সমাচার, ডিএমএস টিভি ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন–এর প্রধান উপদেষ্টা গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত দুই দিন ধরে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী, গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে। পরিবার জানায়, সবার আন্তরিক দোয়া ও ভালোবাসাই এই মুহূর্তে তাঁর সুস্থ হয়ে ওঠার প্রধান শক্তি।
খান সেলিমের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভির প্রকাশক এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. মাসুদ রানা সুমন। এক যৌথ বিবৃতিতে ডিএমএস টিভির সম্পাদক ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন মোল্যা এবং এম. মাসুদ রানা সুমন বলেন,
“জনাব খান সেলিম আমাদের অভিভাবক ও অনুপ্রেরণার উৎস। তিনি বর্তমানে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। দেশ-বিদেশের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, তাঁর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”
উল্লেখ্য, খান সেলিম দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকতা অঙ্গন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সুস্থতা কামনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও দোয়া কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা