সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজনে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজনে রাজধানীর সেন্ট্রাল ইন রহমানিয়ার রুফটপ হলরুমে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও বর্তমান সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা সভা এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি। বিজেইউসির কার্যকরী সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ বশিরুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান, উইকলি ইকোনমিক্স টাইমের স্পেশাল করেসপন্ডেন্ট শেখ ফরিদুজ্জামান, দ্য কান্ট্রি টুডের সাব-এডিটর ও হিমালয় গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান এবং মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি সাঈদ মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজেইউসির সিনিয়র ভাইস-চেয়ারম্যান রাজিবুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুগ্ম মহাসচিব লায়ন খান আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সীমান্ত, প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন আলম, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ, মানবাধিকার সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর হক, জনসংযোগ সম্পাদক জিয়াউদ্দিন দিদার এবং কার্যকরী সদস্য মোঃ মইনুদ্দিন উজ্জ্বলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পরবর্তী সাধারণ সভা পর্যন্ত সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজান (মিজান প্রধান), অর্থ সম্পাদক হিসেবে রাজিবুল ইসলাম এবং জনসংযোগ সম্পাদক হিসেবে জিয়াউদ্দিন দিদার নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা