রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীর জেসান হোসেন তৃপ্তি : রাজধানীর মিরপুর টেকনিক্যাল দারুস সালামে নিজস্ব কার্যালয়ে শনিবার সকালে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “রসুল (সা.)-এর আদর্শ ও শিক্ষা নিয়ে আমরা যদি জীবন অতিবাহিত করতে পারি, তবে অবশ্যই কামিয়াবি অর্জিত হবে। আরো বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান। তিনি বলেন, “আমরা সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে চলেছি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজার আলী। এ সময় বক্তব্য রাখেন মোছাম্মৎ কোহিনুর বেগম, মাহমুদা আক্তার ও মোঃ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মিসেস জোবাইদা বেগম, মোছাম্মৎ জলেকা বেগম, মিসেস খালেদা বেগম, গৌরী বেগম, মোঃ কালাম, মোঃ কামরুল, মোঃ হোসাইন প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা