সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

বরুড়ায় জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আসাদুজ্জামান রনির প্রশংসায় মুখর জনপদ

স্টাফ রিপোর্টার

কুমিল্লার বরুড়া উপজেলায় সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন বরুড়াবাসীর হৃদয়। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন—বৃদ্ধি পেয়েছে স্বচ্ছতা ও গতিশীলতা, কমেছে জনভোগান্তি। উপজেলায় যোগদানের পর থেকেই তিনি খাস জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার এবং ভিপি লিজ বাবদ বিপুল পরিমাণ রাজস্ব আদায় করেছেন। শিক্ষার মানোন্নয়নেও রয়েছে তাঁর বিশেষ নজর। নিয়মিত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পরিদর্শনের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে করণীয় নির্ধারণ করছেন। ঝরে পড়া রোধ এবং এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নিচ্ছেন নানা উদ্যোগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছেন। মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, মানবিক দিক থেকেও তিনি অনন্য। অসহায় ও দুস্থ মানুষের খবর পেলে সরেজমিনে গিয়ে সহায়তার ব্যবস্থা করেন। তাঁর এই আন্তরিকতা সাধারণ মানুষের মনে গভীর আস্থা তৈরি করেছে। উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও সচেতন মহল তাঁর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবসেবায় তাঁর নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। আসাদুজ্জামান রনি বলেন, “সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সবসময় চেষ্টা করি। বরুড়ার মানুষ খুব আন্তরিক—সবার সহযোগিতায় উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে।” তিনি আরও জানান, যতদিন বরুড়ায় দায়িত্বে থাকবেন, ততদিন উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন। অল্প সময়েই সততা, দক্ষতা ও মানবিক গুণে তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। এমন একজন জনবান্ধব ইউএনও পেয়ে বরুড়াবাসী গর্বিত—এমনটাই বলছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা