রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের সম্মানে ভোলায় প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে পথসভায় উপচে পড়া জনতা, এনসিপির বার্তায় উচ্ছ্বসিত জনপদ

মোঃ মাহমুদুল হাসান -স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে বাংলাদেশ হবে শ্রমিকের, কৃষকের, মধ্যবিত্তের ও আমজনতার বাংলাদেশ।”

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৫তম দিনে বরিশাল নগর ভবনের সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “মুক্তিযোদ্ধা বনাম রাজাকার — এই বিভাজনের রাজনীতি শেখ হাসিনা বহাল রেখেছিলেন। মুজিববাদী আদর্শ ৫০ বছর ধরে জাতিকে বিভক্ত রেখেছিল। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই বিভাজনের তোয়াক্কা না করে একটি ঐক্যবদ্ধ জনতার শক্তিকে প্রকাশ করেছে। সাধারণ মানুষের গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হন।”

এর আগে বরিশাল জেল খানার মোড়  থেকে পদযাত্রা শুরু হয়ে সদর রোড, কাকুলির মোড় হয়ে জজ কোর্ট , জেলা পরিষদ অফিসের সামনে হয়ে নগর ভবন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পথসভা শুরুর সময় ধর্ষক ও চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় সদস্য হাসিব আর রহমান,এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল ) হসানাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তাসনিম জারা প্রমুখ।

পথসভায় বরিশালের চিকিৎসা, শিক্ষা অবকাঠামোর অভাব ও জ্বালানী সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরে ডা. মিতু বলেন, “বরিশালকে আমরা চাঁদাবাজদের আস্তানা হতে দেব না। এই বরিশালকে আমরা ধর্ষকদের ঘাঁটি হতে দেব না।”

তিনি আরও বলেন, “অন্তবর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেসব কাজ করা দরকার ছিল, তা সঠিকভাবে করছে না। বরিশালে ৫৭ জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব ছিল জুলাই ফাউন্ডেশনের, কিন্তু তারা যথাযথভাবে কাজ করছে না।”

এ সময় জনগণের সরকার গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় কেন্দ্রীয় নেতা হাসানাত আব্দুল্লাহ বলেন,

“গণঅভ্যুত্থান ছিল একদিনের ঘটনা নয়, এটি ছিল যুগান্তকারী এক শুরুর নাম। আমরা এমন এক রাষ্ট্র চাই, যেখানে সাধারণ মানুষের কণ্ঠস্বর সরকার নির্ধারণ করবে। যেখানে শাসকের নয়, নাগরিকের ইচ্ছাই হবে চূড়ান্ত।”

তিনি বলেন,

“বরিশাল হচ্ছে জনতার শক্তির একটি কেন্দ্র। এখানকার মানুষ একের পর এক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজও বরিশালের মানুষ বঞ্চিত—চিকিৎসা নেই, শিক্ষা নেই, গ্যাস নেই। অথচ গ্যাস মজুত রেখে এখানকার মানুষকে কাঠ পুড়িয়ে রান্না করতে হয়।”

হাসানাত আব্দুল্লাহ আরও বলেন,

“চাঁদাবাজ, ধর্ষক, দুর্নীতিবাজ—সবাই রাজনৈতিক ছত্রছায়ায় রক্ষা পায়। এনসিপি সেই রক্ষাকবচ ভেঙে দেবে। বরিশাল থেকে একটি নতুন বাংলাদেশ গড়ার ডাক আমরা দিচ্ছি। যারা জনগণের শত্রু, তাদের প্রতিরোধ করতে হবে ঘরে ঘরে।”

গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৫তম দিনে বরিশালে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে মোট ৩১টি জেলায় এই কর্মসূচি সম্পন্ন হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা