বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি জাহাজ প্রায় ডুবে আছে। বন্দর চ্যানেলে জাহাজ আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আজ শনিবার সকালে জাহাজটিকে উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইনসের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, গত (শুক্রবার) রাত ৮টার দিকে স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় জাহাজটিকে স্থির রাখা হয়। আজ (শনিবার) সকালে সেটিকে তীরের দিকে নিয়ে আসা হচ্ছিল। তখন সেটি অর্ধেকেরও বেশি ডুবে গেছে।

দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে আছেন বলে কাজী শিবলু জানান।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি পতেঙ্গা উপকূলের দিকে নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে এর তলা ফেটে যায়। এতে জাহাজের নিচ দিয়ে তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে এর প্রায় ৯০ শতাংশ ডুবে যায়। জোয়ারের সময় শুধুমাত্র জাহাজের একেবারে ওপরের কিছু অংশ দৃশ্যমান হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দরের বহির্নোঙ্গর থেকে ১২০০ মেট্রিক টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। ডুবে যাওয়া জাহাজটির সব পণ্য ভিজে নষ্ট হয়ে গেছে।

তবে জাহাজটি ডুবে থাকার কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে সচিব জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা