শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ, শেরপুর ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা

মোঃ তাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে বগুড়ায় এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পরদিন, ৩০ জানুয়ারি, তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তিনি। সমাবেশ শেষে একই দিন বগুড়ায় ফিরে এসে নাজ গার্ডেনে রাত্রিযাপন করেন।

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, বগুড়া হোটেল নাজ গার্ডেনে বগুড়া-৬ আসনের বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।

এরপর একই দিন ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে অল্প সময়ের জন্য একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তারেক রহমান। এ সময় তিনি আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ-এর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ শেরপুর-ধুনট আসনের গণমানুষের নেতা এবং বিএনপি মনোনীত প্রার্থী, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর উপজেলার সাবেক পৌর মেয়র, শেরপুর–ধুনট এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ জানে আলম খোকা।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পথসভায় নেতাকর্মীদের মধ্যে বিশাল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রচারণায় তীব্র গতি এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা