সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

বগুড়ায় সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের ধানের শীষের পক্ষে প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার বগুড়া

বগুড়ায় সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের ধানের শীষের পক্ষে প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত   আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও পথসভা করেছে বগুড়া সেলুন এন্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন। রবিবার (২৯ মার্চ) বিকালে শহরের জলেশ্বরীতলা, কালিবাড়ি মোড়, আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকা, ইয়াকুব স্কুল মোড়সহ বিভিন্ন সেলুন ও বিউটি পার্লারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। প্রচারণাকালে সাবেক বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে ভোট চান নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সেলুন এন্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম লাডলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি আরমান হোসেন ডলার, তৃণমূল দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল বারী, কৃষকদল বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, জিয়া সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আব্দুল মাজেদ, বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাগপা জেলা শাখার সহ-সভাপতি আবু রায়হান, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, কার-মাইক্রো শ্রমিক নেতা সোহেল রানা ও মাসুদ মণ্ডল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বগুড়া সেলুন এন্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফসার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শ্রী মিঠু শীল, সেলুন শ্রমিক নেতা সোহেল আকবর, সুব্রতচন্দ্র শীল, যুবদল নেতা এনামুল হক, জিসাস নেতা এম এম রায়হান, সাজু, মোগলেছুরসহ অনেকে। উপস্থিত নেতারা জানান, আসন্ন উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা