সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

বকশীগঞ্জে আসফ (ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন

রিনা আক্তার আঁখি, স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ/ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার সারমারা বাজারে সরকারি হাসপাতালের বিপরীতে অবস্থিত নবনির্মিত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগারচর ইউনিয়ন শাখার সভাপতি শেখ মোহাম্মদ সবুজ। অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসফ (ASF) জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম চৌধুরী ননী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব চৌধুরী (স্বপন)।
এ সময় সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা নতুন কার্যালয়ের সফল কার্যক্রম কামনা করেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আসফ (ASF)-এর ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র, অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করাই আসফ (ASF)-এর অন্যতম প্রধান লক্ষ্য। মানবাধিকার লঙ্ঘন, সামাজিক বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং আইনি সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই কার্যালয় বগারচর ইউনিয়নের সাধারণ মানুষের জন্য আইনি ও মানবিক সহায়তা প্রদানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, দেশ ও জাতির কল্যাণ এবং মানবতার সেবায় নিয়োজিত সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, সদস্য ও সুধীজনদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা