সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের

পূর্ব কালুরঘাটে কাভার্ড ভ্যানের মিলল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

বোয়ালখালীর পূর্ব কালুরঘাটে একটি ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ডভ্যান থেকে মো. মহিউদ্দিন (৪০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরের পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা গাড়িতে স্থানীয়রা চালকের মরদেহ দেখতে পান।

চালক মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো.ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

জানা গেছে, চালক মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার উখিয়া থেকে কাভার্ডভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানি পেপার মিলে এসেছিলেন।

আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মোঃ রাসেল আহমেদ বলেন, টেকনাফ থেকে মালামাল নিয়ে মহিউদ্দিন একা গাড়ি চালিয়ে বোয়ালখালীতে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মালামাল আনলোড হয়। সন্ধ্যায়ও তার সাথে যোগাযোগ হয়েছে। এরপর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও মহিউদ্দিন রিসিভ করেননি। রবিবার (২৬ অক্টোবর) আমাদের অন্য গাড়ির হেলপার গাড়িটি দেখতে পেয়ে চালকের আসনে উঁকি দেখে মহিউদ্দিনের মরদেহ।

তার মামাতো ভাই মোঃ জাহেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন গত ৩ মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে চাকরি নিয়েছে। এর আগে বিছমিল্লাহ ট্রান্সপোর্টে কাজ করতো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, কাভার্ডভ্যানের চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের মরদেহ পাওয়া গেছে। তার ডান হাত মাথার নিচে ছিল। পচন ধরে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা