বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

পূবালী ব্যাংক পিএলসি, টেবুনিয়া শাখার অধিনে ক্যাশলেস দেবোত্তর বাজার” প্রোগ্রাম ও এলেক্ট্রোনিক বুথ উদ্বোধন 

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি,

পূবালী ব্যাংক পিএলসি, টেবুনিয়া শাখার অধিনে আটঘরিয়ার দেবোত্তর বাজারে “ক্যাশলেস দেবোত্তর বাজার” প্রোগ্রাম ও ইলেক্ট্রোনিক বুথ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(১১ জুলাই) সকালে উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, দেবোত্তর শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি লাল ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি,”ক্যাশলেস দেবোত্তর বাজার” শহিদুল্লাহ টাওয়ারের নিচতলায়” প্রোগ্রাম ও ইলেক্ট্রোনিক বুথ শুভ উদ্বোধন করেন দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মো: সাইদুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেবুনিয়া শাখার ব্যবস্থাপক মো: আল আমিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী।

শাখার ব্যবস্থাপক আল আমিন বলেন, ক্যাশলেস লেনদেনের প্রতিটি কার্যক্রমের স্বচ্ছ ও নির্ভরযোগ্য রেকর্ড সংরক্ষিত থাকে, যা জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ, সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে আটঘরিয়া উপজেলায় ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বৃদ্ধি পাবে। একই সঙ্গে সাধারণ মানুষ আরও সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণে আগ্রহী হয়ে উঠবেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ক্যাশলেস লেনদেন একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, পূবালী ব্যাংকের এ উদ্যোগের ফলে গ্রামাঞ্চলের ছোট ছোট চায়ের দোকানসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানও ক্যাশলেস লেনদেনের আওতায় আসবে।

এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও চুরির আশঙ্কা কমবে এবং সাধারণ মানুষের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও ভোগান্তিমুক্ত হবে।

উক্ত উদ্বোধন অনুষ্ঠান র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা