বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতের মানববন্ধন

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

 

৫ দফা দাবি বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
বুধবার সকাল ১০টার দিকে শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর।
বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহম্মেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম এবং শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। এজন্য এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি।
তাঁরা আরও বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,আগামীতে ইনশাআল্লাহ জামায়াতে ইসলামি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং দেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা