শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচনের দাবি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নাজিম আল হাসান, রাঙ্গামাটি
পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়,পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অধিবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক নানা ধরনের বৈষম্য বিরাজ করছে। এসব বৈষম্য দূর করে সকল সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন আইনের কারণে অনেক ক্ষেত্রে স্থানীয় জনগণের নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা সীমিত হয়ে পড়েছে। ফলে পার্বত্য অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।
সংগঠনের নেতারা বলেন, পার্বত্য তিন জেলা পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন ধরে এসব পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পরিষদ পরিচালিত হচ্ছে না, যা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।স্মারকলিপিতে দ্রুত পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন আয়োজন, সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং বিদ্যমান বৈষম্যমূলক বিধান পর্যালোচনার দাবি জানানো হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধূরী ও সদস্য সচিব কাজী মো. জালওয়া,পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের রাঙামাটি জেলা আহ্বায়ক আসাদুজ্জামান খান ও সদস্য সচিব আব্দুল মান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকার প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত জেলা পরিষদ নির্বাচন আয়োজন এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা