রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার।

এস এম জসিম, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নাঈম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় কর্ণফুলী থানার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাঈম উদ্দিন দৌলতপুর ফুলতলা এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত বশির আহমদের ছেলে।

পুলিশ জানায়, বিচ্ছেদের পরও দীর্ঘদিন ধরে তিনি সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করে বিভিন্ন মানহানিকর পোস্ট প্রকাশ করতেন। একই সঙ্গে ভুক্তভোগীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার আত্মীয়-স্বজনদের কাছে পাঠিয়ে নিয়মিত হয়রানি করে আসছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বৈবাহিক জীবনে নাঈম উদ্দিন স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতেন। পরে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করলেও সাবেক স্ত্রীকে লক্ষ্য করে অপপ্রচার ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে হয়রানি অব্যাহত রাখেন।

ভুক্তভোগীর আবেদনের পর আদালতের নির্দেশে গত ৬ জুলাই কর্ণফুলী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এজাহার হিসেবে রেকর্ড করা হয়। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি নাঈম উদ্দিনকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। রবিবার (১২ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা