রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে থেকে অস্ত্র-গুলির বিশাল ভাণ্ডার উদ্ধার

 

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

অপরাধের অন্ধকার আস্তানায় পরিণত হওয়া মিরপুর ১১ নম্বরের পরিত্যক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটে ফের পুলিশের সাহসী ও কৌশলী অভিযান। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান-এর দক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ দেশি অস্ত্র ও গুলি।

পল্লবী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত পরিত্যক্ত মার্কেটের ভেতরে অভিযান চালিয়ে অবৈধ দেশি অস্ত্র ৩টি,৭০ রাউন্ড তাজা গুলি, ধারালো অস্ত্র ৩টি উদ্ধার করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এই মার্কেটটি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। মাদক কারবার, অস্ত্র লুকিয়ে রাখা ও অপরাধী চক্রের গোপন মিটিংয়ের জায়গা হিসেবে পরিচিত হয়ে উঠেছিল এলাকাটি। এমন পরিস্থিতিতে ওসি এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পরিচালিত এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গুরুতর অপরাধ সংঘটনে ব্যবহারের প্রস্তুতিতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পুলিশ অভিযানে তারা স্বস্তি পেয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল মনে করছেন, ওসি এ কে এম আলমগীর জাহান দায়িত্ব নেওয়ার পর থেকেই পল্লবী থানায় অপরাধ দমনে নতুন গতি এসেছে। ধারাবাহিক অভিযান, কঠোর নজরদারি ও সাহসী নেতৃত্বের কারণে পল্লবী এলাকা ধীরে ধীরে অপরাধমুক্ত হওয়ার পথে এগোচ্ছে পল্লবী থানা পুলিশের এমন সফল অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় একটি শক্ত বার্তা দিয়েছে
অপরাধীদের জন্য পল্লবীতে আর কোনো নিরাপদ আশ্রয় নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা