শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার
বিশিষ্ট সমাজসেবক ও জননন্দিত ব্যক্তিত্ব ও সহ কোষাধক্ষ্য সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদল (সাবেক) রোকনুজ্জামান তালুকদার এক আন্তরিক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের সুমধুর বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের যে শিক্ষা আমরা অর্জন করি, ঈদ সেই শিক্ষাকে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের এক অপূর্ব সুযোগ করে দেয়। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য কেবল আনন্দ-উল্লাসে সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদেরকে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের আনন্দ পূর্ণতা পায়। তাই আসুন, আমরা সবাই মিলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলি। রোকনুজ্জামান তালুকদার বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদেরকে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করে। তিনি সকলকে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি পালং জাজিরার সর্বস্তরের জনগণের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান। সবশেষে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে। এবং সকলের ঈদ যাত্রা হোক নিরাপদ।