মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ

খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আবুবকর সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসানের কার্যালয় থেকে তিনি আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দলটি নির্বাচনে অংশগ্রহণ করছে।

প্রার্থী মুফতি আবুবকর সিদ্দিকী বলেন, পটুয়াখালী-৩ আসনের জনগণের মৌলিক অধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠাই তার প্রধান অঙ্গীকার।

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনের মাধ্যমে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় জনগণের কল্যাণে গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে এবং আগামী নির্বাচনেও সে ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা