সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

নোয়াখালীতে জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলায়: বিএনপির ১৫ নেতাকর্মী আহত

ক্রাইম সংবাদ প্রতিনিধি : রাসেল মাহমুদ ২১/১০/২৫ইং প্রকাশ

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবির সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে।

এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

রোববার, অক্টোবর ১৯, ২০২৫ বিকেল ৫টার দিকে নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আসরের নামাজের পর শিবিরের সন্ত্রাসীরা মসজিদের ভিতরে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে।
এসময় উপস্থিত স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা মসজিদে রাজনৈতিক কর্মসূচি না করার অনুরোধ জানালে তারা উল্টো হামলা চালায়।

হামলায় আহতদের মধ্যে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. আক্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমানসহ

আটজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা