বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মিরপুরে আলোচনা সভা

ঢাকা জেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমান

ঢাকা, মিরপুর ১২ |
১০ অক্টোবর ২০২৫

নোয়াখালীকে আলাদা প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে ঢাকার মিরপুর ১২ এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা নোয়াখালী অঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, নোয়াখালীর জনসংখ্যা, ভৌগোলিক পরিসর ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এ অঞ্চলের একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ হওয়া সময়ের দাবি। এ লক্ষ্যে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের এমপি প্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসেন খান।

সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ সেলিম (সভাপতি), শামসুরজোহা স্বপন (সাধারণ সম্পাদক) এবং সভার সভাপতি মোঃ হারেছ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা