রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মো: জাকির হোসেন উপজেলা প্রতিনিধি শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাটে ফেরি পারাপারের সময় তাঁকে আটক করা হয়। আটক তপু রবি দাস খালিয়াজুরী উপজেলা সদরের শংকর রবিদাসের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল রসুলপুর ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তপু রবি দাসকে তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৯ বোতল দেশীয় মদ (স্থানীয়ভাবে ‘লক’ নামে পরিচিত) জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ আনুমানিক ১৯ লিটার ৫০০ মিলিলিটার। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা