শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামালপুরে স্ত্রী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা ঘাতক স্বামী আট টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত জমকালো আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? নবম পে স্কেল বাস্তবায়নে আশ্বাস দিলেন নবাগত অর্থমন্ত্রী। বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

নীলফামারী জলঢাকায় স্তন ক্যান্সার স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

নীলফামারী জলঢাকায় স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে জলঢাকা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাফফর হোসেন। এসময় স্তন ক্যান্সার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের (অনকোলজি) এমডি ডাঃ খন্দকার মোঃ আরিফ হাসনাত। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, ডাঃ তানিয়া তাজরিন তন্বী, বিকন ফার্মাসিটিক্যালস এর সিনিয়র ফ্রন্ট লাইন  অনকোলজি ম্যানেজার মুস্তাফিজুর রহমান ও বিকন ফার্মাসিটিক্যালস এর সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ অনকোলজি ডাঃ ফজর আল জাফর প্রমুখ।

এসময় ডাঃ আরিফ বলেন, যেসব নারীর পরিবারে স্তন ক্যানসারের কোনো ইতিহাস নেই, তাঁদের ক্ষেত্রে ৪০ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করা উচিত এবং প্রতিবছর একবার করে ম্যামোগ্রাম করানো প্রয়োজন। তিনি আরো বলেন,  যেসব নারীর রক্ত–সম্পর্কিত নিকটাত্মীয়ের স্তন ক্যানসারের ইতিহাস আছে অথবা যাঁদের আগে স্তনে রেডিওথেরাপি নেওয়ার ইতিহাস রয়েছে, তাঁদের ৩০ বছর বয়স থেকেই স্ক্রিনিং শুরু করা উচিত।

পরিশেষে তিনি বলেন, ক্যানসার একবার নির্মূল হয়ে যাওয়ার পর আবার ফিরে আসতে পারে। তবে যেন প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং পুনরায় চিকিৎসা করে ক্যানসার মুক্ত করা যায়। তাই নিয়মিত ফলোআপ জরুরি। সাধারণত প্রথম দুই বছরে দু–তিন মাস পরপর, পরবর্তী দুই বছরে ছয় মাস পরপর এবং এর পরবর্তী সময়ে প্রতিবছর একবার করে ফলোআপ করতে বলা হয়। ফলোআপে চিকিৎসার কোনো দীর্ঘমেয়াদি জটিলতা আছে কি না এবং রোগ ফিরে এসেছে কি না, তা দেখা হয়।

বিকন ফার্মাসিটিক্যালস এর সহযোগিতায় জলঢাকা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা