সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

নীলফামারীর ওয়ালীউল্লাহ অলি বিশ্ব হ্যান্ডরাইটিং চ্যাম্পিয়ন বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব

মো: মেরাজুল ইসলাম, রংপুর প্রতিনিধি :

বাংলাদেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করে তুলেছেন নীলফামারীর কৃতি সন্তান মো: ওয়ালীউল্লাহ অলি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে তিনি ১৭ অক্টোবর ২০২৫-এ “World Handwriting Contest 2025”-এর চ্যাম্পিয়নের মুকুট জয় করেছেন।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গের গাড়ি গ্রামের সন্তান মো: ওয়ালীউল্লাহ অলি বর্তমানে গ্রামীণ ব্যাংকের সাতগাড়া, রংপুর শাখায় সিনিয়র অফিসার পদে কর্মরত। শৈশব থেকেই তাঁর হাতের লেখা ছিল অনন্য। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টানা হাতের লেখার উৎকর্ষতার জন্য একাধিকবার বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

ওয়ালীউল্লাহ অলি কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেননি। নিজের আগ্রহ, ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি হাতের লেখাকে শৈল্পিক রূপ দিয়েছেন। তিনি বলেন, “আমি সবসময় অনুকরণপ্রিয়। কারো সুন্দর লেখা চোখে পড়লেই তা অনুকরণ করার চেষ্টা করতাম। আমার বড় ভাই মিলু ভাইয়ের হাতের লেখা ছিল আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

২০২২ সালে “World Handwriting Contest”-এর একটি বিজ্ঞাপন চোখে পড়ার পর তিনি আবারও নিয়মিত লেখালেখিতে মনোনিবেশ করেন। এরপর বিশ্বের খ্যাতনামা হ্যান্ডরাইটিং চ্যাম্পিয়নদের লেখা সংগ্রহ করে অধ্যয়ন ও অনুশীলন শুরু করেন। নিজের লেখা তিনি নিরপেক্ষভাবে যাচাই করতেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তাঁর লেখা সেরাদের চেয়ে এগিয়ে থাকত।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, কম্পিটিশনের বিজ্ঞাপন প্রতিবছর এপ্রিল মাসে প্রকাশিত হয়, লেখা পাঠানোর শেষ তারিখ থাকে ৩০ জুন, এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হয় অক্টোবরের ১৫ তারিখে। ওয়ালীউল্লাহ অলির চ্যাম্পিয়ন হওয়া এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটেছে।

ওয়ালীউল্লাহ অলি বলেন, “এই সাফল্য শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের গর্ব। আমি চাই, আমার এই অর্জন দেশের তরুণদের অনুপ্রেরণা জোগাক—তারা যেন বিশ্বাস করে, অধ্যবসায় ও পরিশ্রম থাকলে অসম্ভবও সম্ভব।”

প্রতিবছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত “World Handwriting Contest”-এ বিশ্বের শতাধিক দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। এবারের আসরে বাংলাদেশের এই কৃতিসন্তান দেশের গৌরব বাড়িয়েছেন এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিভার নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

বিশ্ববিদ্যালয় বা অনলাইন উৎস থেকে আগ্রহীরা “World Handwriting Competition” লিখে গুগলে সার্চ করলে বিস্তারিত তথ্য সহজেই জানতে পারেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা