শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

 

আগামী ফেব্রুয়ারিতে ‘জুলাই জাতীয় সনদ’-এর আলোকে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ দফা দাবি উপস্থাপন করে
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, অফিস সম্পাদক আব্দুল কাদিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, এবং প্রচার ও মিডিয়া সম্পাদক ছাদের হোসেনসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আমীর আরও বলেন,
জুলাই জাতীয় সনদ’-এর আলোকে নির্বাচন আয়োজন করতে হবে এবং সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করেন,
বর্তমান সরকারের দমননীতি, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতি দেশের গণতন্ত্রকে গভীর সংকটে ফেলেছে। এসব অপরাধের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের আস্থা ফিরে পাওয়া সম্ভব নয়।
পরে জেলা জামায়াতের পক্ষ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলোবক

জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন।
উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
সরকারের দমননীতি, গণহত্যা ও দুর্নীতির বিচার করা।
স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা