মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিমলায় ভিজিএফ এর চাল বিতরণ । শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতির নির্বাচন। মিরপুর-১০ নম্বর ফুটপাতের চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন দাবি ব্যবসায়ীদের ইকুরিয়া বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি রাজবাড়ীতে ৫৬ টাকায় পুলিশের চাকুরী। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল  বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও ও সেতু অবরোধ। ঝিনাইদহের বিষয়খালী বাজারে ঘোষ সুইট হোটেলে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান খান ইসমাইল হোসেন খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ।

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

নীলফামারীতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী কলেজ স্টেশনের অদূরে মনসাপাড়া গ্রামের চেতাশার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই জাহিদুলকে রেললাইনে বসে থাকতে দেখা যায়। পরে ট্রেন আসার সময় তিনি উঠে দু’হাত প্রসারিত করে বুক টান করে দাঁড়িয়ে যান। ট্রেনচালক বারবার হর্ণ বাজালেও তিনি সরেননি। একপর্যায়ে দ্রুতগামী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ট্রেন চালক মজিবুল হক বলেন, “আমি একাধিকবার হর্ণ বাজিয়েছি। তারপরও তিনি সরে যাননি। ফলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।”

নিহত জাহিদুল নীলফামারী শহরের শান্তিনগর (কানছিরার মোড়) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, “চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেসের চালক দুর্ঘটনার বিষয়টি আমাদের জানালে আমরা রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা