সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে অপরাজেয় বাংলাদেশের বহুমুখী কর্মসূচি

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার:
‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ–২০২৫’ উপলক্ষে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড পারায়ন প্রকল্পের আওতায় “অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়নে” শীর্ষক বহুমুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ ২৫ নভেম্বর ২০২৫, পল্লবীর বেগুনটিলা বস্তিতে বসবাসরত নারীদের নিয়ে র‌্যালি, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে ১৬ দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল—
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।”

প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উদ্যোগের মূল লক্ষ্য অসহায় ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা। নারীদের ক্ষমতায়ন, তাদের মতামতের মূল্যায়ন এবং সামাজিক সমতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রকল্পটি কাজ করছে।

র‌্যালিতে অংশ নেওয়া বেগুনটিলার মমতাজ নামে এক নারী জানান—
“আমরা নানা সমস্যায় পড়লেও পাশে কেউ থাকে না। অনেক সময় স্বামীর কাছ থেকেই নির্যাতনের শিকার হতে হয়। নিজেদের অধিকার সম্পর্কে জানি না বলে কোথাও মূল্যও পাই না। অপরাজেয় বাংলাদেশ আমাদের অধিকার সম্পর্কে সচেতন করছে এবং দায়িত্বশীল হতে শিখাচ্ছে।”

অপরাজেয় বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম) হুমায়ুন কবির বলেন—
“নারীরা কর্মক্ষেত্রে, ঘরের বাইরে কিংবা অনলাইনে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। নিজেদের অধিকারের কথা বলতে না পারা তাদের বড় দুর্বলতা। আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।”

কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা ডিজিটাল সহিংসতা প্রতিরোধে গণস্বাক্ষর করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় সমাজসেবা মন্ত্রণালয়ের কর্মকর্তা শহিদুল হক, পল্লবী থানার বিট ইনচার্জ সাচ্চু বিশ্বাসসহ অপরাজেয় বাংলাদেশের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা