শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা গোমস্তাপুরে ইনসাব এর আয়োজনে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত। মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের কাজে ক্ষোভ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম  কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন কাউসার আজিজ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা সাতক্ষীরা-যশোর সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়

ঢাকা: নারীদের পেছনে ফেলে কোনো সমাজ বা রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, নারী ও পুরুষ একসঙ্গে কাজ করলেই একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

রবিবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটের হলরুমে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত ইফতার মাহফিল, নারী সম্মাননা ও সাংবাদিকদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ  অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, বর্তমান বিশ্বে নারীরা শিক্ষা, প্রশাসন, রাজনীতি, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্যসহ সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রতিটি ধাপে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীদের সক্ষমতা ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, নারী সাংবাদিকরা আজ নানা প্রতিকূলতা মোকাবিলা করেও পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তাঁদের নিরাপত্তা, মর্যাদা এবং পেশাগত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি নারী সমাজকে আলোকিত করতে নানামুখী উদ্যোগের কথা জানান। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি এ সভার উদ্বোধন করেন।

সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি রাজু আলীম। প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মীর আব্দুল আলীম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, টেলিভিশন জার্নালিস্ট  এসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব অশোক ধর, মিডিয়া জার্নালিস্ট ফোরামের সভাপতি সাইদ মাহমুদ, নজরুল ইসলাম হান্নান, জহিরুল ইসলাম মিঠু ও সংগঠনের মহাসচিব মোক্তার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারী সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে এবং তাদের অনুপ্রাণিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণে আর্থিক সহায়তার অংশ হিসেবে কয়েকজন সাংবাদিকের মাঝে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক নেতা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক লায়ন মো: বদিরুজ্জামান।

দিবসটি উপলক্ষে এ চার নারীর সাফল্যের ধারাবাহিকতায় নাজমুন নাহার, শরীফা খাতুন, শাহানা সেলিম ও ফেরদৌস আক্তার মারিয়াকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা