রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

নাটোরে সার ডিলার হিসেবে স্বীকৃতি চেয়ে বীজ ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ রাসেল  ব্যুরো প্রধান নাটোর

নাটোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বীজ ডিলাররা সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা বহু বছর ধরে কৃষকদের কাছে মানসম্মত বীজ সরবরাহ করে আসছেন। তাই কৃষকদের কাছে সার সরবরাহ কার্যক্রমেও তাদের অন্তর্ভুক্ত করা যৌক্তিক দাবি। তারা আসন্ন “সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫”-এ বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, নাটোর সদর উপজেলা সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, লালপুর উপজেলার সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, চাঁদ মিয়া সহ বিভিন্ন উপজেলার বীজ ডিলাররা।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে দাবিনামা (স্মারকলিপি) তুলে দেন।

মোঃ রাসেল
ব্যুরো প্রধান নাটোর
২৮-১০-২০২৫ইং
০১৮৩৫৯৪৭১৩২


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা